শর্তাবলী (Terms)
Barakah IT-এর ই-কমার্স সার্ভিস ব্যবহারের লিগ্যাল গাইডলাইন। আমাদের প্ল্যাটফর্মে সাইন আপ করার পূর্বে দয়া করে নিচের শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।
১. সাধারণ শর্তাবলী
Barakah IT একটি "Software as a Service"(SaaS) প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি আপনার নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট তৈরি এবং পরিচালনা করতে পারবেন।
আমাদের সার্ভিস গ্রহণ করার মাধ্যমে আপনি এই পেজে উল্লিখিত সকল শর্তাবলী এবং নিয়মের সাথে আইনত চুক্তিবদ্ধ হচ্ছেন। এই শর্তগুলো আপনার (ক্লায়েন্ট) এবং আমাদের (Barakah IT) উভয়ের অধিকার ও দায়বদ্ধতা নিশ্চিত করে।
২. অ্যাকাউন্ট ও সাবস্ক্রিপশন
- ১সঠিক তথ্য প্রদান:অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাকে অবশ্যই আপনার বা আপনার বিজনেসের সঠিক নাম, ঠিকানা এবং যোগাযোগের তথ্য প্রদান করতে হবে।
- ২অ্যাকাউন্টের নিরাপত্তা:আপনার ড্যাশবোর্ডের পাসওয়ার্ড এবং লগইন ডিটেইলস গোপন রাখার সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনার অ্যাকাউন্ট থেকে হওয়া যেকোনো কাজের জন্য আপনি নিজেই দায়বদ্ধ থাকবেন।
৩. নিষিদ্ধ ব্যবহার
আমাদের সার্ভারে নিচের কাজগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ:
* উপরোক্ত কোনো নিয়ম ভঙ্গ করলে Barakah IT তাৎক্ষণিকভাবে আপনার অ্যাকাউন্ট ও স্টোর টার্মিনেট করার অধিকার রাখে।
৪. পেমেন্ট ও রিনিউয়াল
আমাদের সকল প্যাকেজ প্রিপেইড (Prepaid) ভিত্তিতে কাজ করে। অর্থাৎ, সার্ভিস ব্যবহার করার পূর্বেই আপনাকে সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে।
- বিলিং সাইকেল: আপনার কেনা প্ল্যান অনুযায়ী প্রতি মাস বা বছর শেষে অটোমেটিক্যালি ইনভয়েস জেনারেট হবে।
- গ্রেস পিরিয়ড: বিলিং ডেট পার হয়ে যাওয়ার পর পেমেন্ট ক্লিয়ার করার জন্য সর্বোচ্চ ৩ দিন সময় (Grace Period) দেওয়া হবে।
- সাসপেনশন: গ্রেস পিরিয়ডের মধ্যে পেমেন্ট না করলে আপনার স্টোরটি সাময়িকভাবে সাসপেন্ড (Suspend) হয়ে যাবে।
- ডাটা রিমুভাল: অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ৩০ দিন পর্যন্ত আপনার ডাটা আমাদের সার্ভারে সুরক্ষিত থাকবে। এরপর পেমেন্ট না করলে ডাটা রিমুভ করে দেওয়া হতে পারে।
৫. লাইসেন্স ও কপিরাইট
Barakah IT-এর ই-কমার্স সফটওয়্যারটির মূল সোর্সকোড, ডাটাবেস আর্কিটেকচার, ডিজাইন এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি (IP)-এর সম্পূর্ণ স্বত্বাধিকার Barakah IT-এর।
সাবস্ক্রিপশন ফি প্রদান করার মাধ্যমে আপনি শুধুমাত্র আমাদের প্ল্যাটফর্মটি "ব্যবহার করার" (License to Use) অনুমতি পাচ্ছেন। আপনি কোনোভাবেই আমাদের সোর্সকোড কপি করা, ডাউনলোড করা, থার্ড-পার্টির কাছে বিক্রি করা বা রি-ডিস্ট্রিবিউট করতে পারবেন না।
৬. দায়বদ্ধতার সীমাবদ্ধতা
আমরা আপনাকে নিরবচ্ছিন্ন সার্ভিস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। তবে ইন্টারনেট এবং ক্লাউড টেকনোলজির প্রকৃতি অনুযায়ী, কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে:
- পেমেন্ট গেটওয়ে (যেমন bKash, SSLCommerz) বা কুরিয়ার সার্ভিসের API ডাউন থাকলে তার দায়ভার Barakah IT-এর নয়।
- আপনার ভুল কনফিগারেশন বা স্টাফদের ভুলের কারণে কোনো ডাটা ডিলিট বা সেলস মিস হলে আমরা দায়ী থাকব না।
- মেজর কোনো সার্ভার মেইনটেন্যান্স বা আপডেটের জন্য সাময়িক ডাউনটাইম হতে পারে, যা আমরা আগে থেকেই নোটিশ দিয়ে জানিয়ে দেবো।
যোগাযোগ
শর্তাবলী সংক্রান্ত কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন:
support@barakahit.com