রিফান্ড পলিসি

Barakah IT-এর সাবস্ক্রিপশন, ক্যানসেলেশন এবং পেমেন্ট রিফান্ড সংক্রান্ত স্বচ্ছ গাইডলাইন। আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সর্বশেষ আপডেট: মার্চ ০৪, ২০২৬

১. সাধারণ রিফান্ড শর্তাবলী

Barakah IT একটি ক্লাউড-ভিত্তিক "Software as a Service" (SaaS) প্রোভাইডার। পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথেই আমাদের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ডেডিকেটেড সার্ভার রিসোর্স এবং ক্লাউড স্পেস বরাদ্দ করে ফেলে, যার জন্য আমাদের থার্ড-পার্টি কস্ট দিতে হয়।

এই কারণে, একবার পেমেন্ট করে সাবস্ক্রিপশন চালু হয়ে যাওয়ার পর সাধারণত কোনো সাবস্ক্রিপশন ফি রিফান্ড করা হয় না।

তবে নিচের বিশেষ ক্ষেত্রে আমরা রিফান্ড প্রদান করে থাকি:

  • পেমেন্ট করার পর যদি আমরা টেকনিক্যাল কারণে আপনার স্টোর ডেলিভারি বা সেটআপ দিতে ব্যর্থ হই।
  • আমাদের প্রতিশ্রুত কোর ফিচারগুলোর মধ্যে কোনোটি কাজ না করলে এবং আমাদের টিম সেটি সমাধান করতে ব্যর্থ হলে।

২. সাবস্ক্রিপশন ক্যানসেলেশন

আমাদের সার্ভিসে কোনো প্রকার "লক-ইন পিরিয়ড" (Lock-in Period) নেই। আপনি যখন খুশি আপনার সাবস্ক্রিপশন ক্যানসেল করতে পারবেন।

  • ভবিষ্যতের চার্জ বাতিল:ক্যানসেল করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট ক্যানসোল্ড হিসেবে মার্ক হবে এবং পরবর্তী বিলিং সাইকেল থেকে আপনার কার্ড বা অ্যাকাউন্টে আর কোনো চার্জ করা হবে না।
  • আংশিক রিফান্ড (Partial Refund):আপনি যদি মাসের বা বছরের মাঝপথে সাবস্ক্রিপশন ক্যানসেল করেন, তবে বাকি দিনগুলোর জন্য কোনো আংশিক রিফান্ড প্রদান করা হবে না। তবে বর্তমান বিলিং সাইকেলের শেষ দিন পর্যন্ত আপনি আপনার স্টোরটি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন।

৩. পেমেন্ট এরর ও ডাবল পেমেন্ট

ইন্টারনেট বা পেমেন্ট গেটওয়ের ত্রুটির কারণে অনেক সময় ভুল পেমেন্ট হতে পারে।

ডাবল পেমেন্ট (Double Deduction):ভুলবশত একই সাবস্ক্রিপশনের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে দু'বারটাকা কেটে নেওয়া হলে, উপযুক্ত প্রমাণসহ ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানালে আমরা অতিরিক্ত পেমেন্টটি রিফান্ড করে দেবো।
ভুল প্যাকেজ ক্রয়:ভুলবশত বড় বা অন্য প্যাকেজ কিনে ফেললে পেমেন্টের ১২ ঘণ্টার মধ্যে আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করলে আমরা পেমেন্ট অ্যাডজাস্ট করে প্যাকেজ পরিবর্তন করে দেবো।

৪. রিফান্ড প্রসেসিংয়ের সময়

আপনার রিফান্ড রিকোয়েস্ট অ্যাপ্রুভ হওয়ার পর, টাকা ফেরত পাওয়ার সময়সীমা আপনার পেমেন্ট মেথডের উপর নির্ভর করে:

  • মোবাইল ব্যাংকিং (bKash/Nagad): রিফান্ড ইস্যু করার পর সাধারণত ৩ থেকে ৭ কর্মদিবসের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে।
  • ক্রেডিট/ডেবিট কার্ড: ব্যাংক বা কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রিফান্ডটি আপনার কার্ডে হিট করতে ৭ থেকে ১৪ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

৫. রিফান্ডের জন্য যোগাযোগ

রিফান্ড, পেমেন্ট এরর বা ক্যানসেলেশন সংক্রান্ত যেকোনো ইস্যুর জন্য সরাসরি আমাদের বিলিং টিমের ইমেইলে যোগাযোগ করুন। ইমেইলে অবশ্যই আপনার ট্রানজেকশন আইডি এবং স্টোরের ডোমেইন উল্লেখ করবেন।

অফিসিয়াল সাপোর্ট ইমেইল

support@barakahit.com

ইমেইল করুন